সেহরি খাওয়ার কতক্ষণ পর ঘুমানো উচিত?

সেহরি খাওয়ার কতক্ষণ পর ঘুমানো উচিত?

পবিত্র রমজান মাসে সেহরি খাওয়ার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়, ফলে ঘুমের সময়সূচি পরিবর্তিত হয়। এই অবস্থায় শরীর সুস্থ রাখতে এবং ক্লান্তি দূর করার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। সেহরি খাওয়ার পর ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই কমপক্ষে আধাঘণ্টা পর ঘুমাতে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মানবদেহের অভ্যন্তরে একটি প্রাকৃতিক ঘড়ি রয়েছে, যা সার্কাডিয়ান রিদম হিসেবে পরিচিত। এই প্রক্রিয়া আমাদের ঘুমানো এবং জাগার সময় নির্ধারণ করে। রাতের খাবার খেয়ে ঘুমাতে যেতেও দেরি হলে সার্কাডিয়ান রিদমে ব্যাঘাত ঘটে। রমজান মাসে সেহরি খাওয়ার জন্য রাতে ঘুম ভাঙে, ফলে একটানা ঘুমানোর সুযোগ থাকে না।

সেহরি খাওয়ার পর অধিকাংশ মানুষই আবার ঘুমিয়ে পড়েন, যা ওজন বৃদ্ধির পাশাপাশি হজমের সমস্যা সৃষ্টি করে। খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে মেটাবলিজমের হার কমে যায়, ফলে খাবার হজমে সমস্যা দেখা দেয়।

সেহরির পর নামাজ পড়ার পর অন্তত আধাঘণ্টা অপেক্ষা করে বিছানায় যাওয়া উচিত। সেহরি খাওয়ার পর পরই ঘুমিয়ে পড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এই অভ্যাস পরিহার করা উচিত।

আরও পড়ুন